জার্মানিতে বেড়েই চলছে সংক্রমণ, একদিনে ৩৩৩ জনের মৃত্যু

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ জার্মানিতে বেড়েই চলছে। একদিনেই দেশটিতে মারা গেছেন ৩শ ৩৩ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন সাড়ে ৫ হাজারেরও বেশি মানুষ।

লাখ ছাড়িয়ে যাওয়া সংক্রমণের দেশ জার্মানিতে ইতালি, স্পেন আর ফ্রান্সের মত মৃত্যু না হলেও এখন পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ২ হাজারের বেশি প্রাণ। এই অবস্থায় স্থায়ীভাবে বসবাসরত প্রবাসীদের পাশাপাশি শঙ্কিত শিক্ষার্থীরা।

প্রতিবেশী অস্ট্রিয়াও করোনার করালগ্রাসে বিপর্যস্ত। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন আড়াই শতাধিক মানুষ।

এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় ইউরোপের প্রত্যেকটি দেশেই নেয়া হয়েছে নানা পদক্ষেপ। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পর্যন্ত দেয়া হয়েছে নানা বিধি নিষেধ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর