ঠাকুরগাঁওয়ে প্রশাসনের অভিযানে উদ্ধার হল আরো ৫৬২ বস্তা সরকারি চাল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৩০ বস্তা ওএমএসের সরকারি চালসহ এক নসিমন ড্রাইভারকে আটক করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট থেকে কুশলডাঙ্গী এমেরুলের মিলে চাল নিয়ে আসার সময় পারুয়া গ্রামের বাসিন্দা ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল ভোর ৫ টায় নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে উঠার পর তার বাসার সামনে ২টি ভ্যান ও একটি নসিমন ৬৮ বস্তা চাল দেখতে পেয়ে আটক করে স্থানীয় লোকজন।

আটকের পর বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনকে খবর দেয়৷ যানের পলাতক এবং নসিমনের ড্রাইভার পান্না কাউসারকে আটক করা গেলেও ভ্যান ড্রাইভার ২ জন এসময় পালিয়ে যায়। আটকের পর বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন কে খবর দেয়৷ পরে তিনি পুলিশ বাহিনীসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চালের বস্তাগুলো নিয়ে আসেন।

সেসময় আটককৃত নসিমনের ড্রাইভার জানায়, চালগুলো মোড়লহাট থেকে নিয়ে কুশলডাঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এমেরুল মিলারের গুদাম ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই চালের বস্তাগুলো এমেরুল মিলার ক্রয় করেছেন।

পরে ওই নসিমনের ড্রাইভার পান্না কাউসারের দেওয়া তথ্যমতে চালানো প্রশাসনের অভিযানে দুটি মিল থেকে আরো ৫৬২ বস্তা চাল উদ্ধার করা হয় ও গুদাম সিলগালা করে দেওয়া হয়। ভাই ভাই হাস্কিং মিলের মালিক আমিরুল, জেমেরুলসহ জড়িতরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, এ ঘটনায় জড়িতদের সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। অভিযান অব্যাহত রয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর