করোনাভাইরাসের মহামারী প্রতিরোধে সামাজিক লকডাউন উপেক্ষা করে একদল বহিরাগত গ্রামে প্রবেশের চেষ্টা করে,এসময় গ্রামবাসী বাধা দিলে এক বৃদ্ধ নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করে ওই বহিরাগতরা। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার কুমিল্লার তিতাস উপজেলার দুঃখিয়ারকান্দি গ্রামে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দিয়ে বাড়িতেই রেখেছে। আহতরা হলো দুখিয়ারকান্দি গ্রামের সোকেন(৩০),নজরুল(২৫),ফাতেমা(৬৫) ও রিয়াজুল(২২)।
এলাকাবাসী সুত্রে জানা যায় করোনাভাইরাস থেকে গ্রামবাসীকে নিরাপদে রাখতে সামাজিকভাবে দুঃখিয়ারকান্দি গ্রামটি লকডাউন করার সিদ্ধান্ত নেই। তাই গ্রামের সকলের সম্মতিক্রমে গ্রামের দক্ষিন পাশের সড়কটি ব্লক করে দেই যাতে অন্য গ্রামের লোক অপ্রয়োজনে গ্রামে প্রবেশ করতে না পারে। বুধবার সন্ধায় পার্শ্ববতি বাঘাইরামপুর গ্রামের একদল বহিরাগত যুবক গ্রামে প্রবেশ করতে চায়,এসময় তাদেরকে বাধা দিলে বাঘাইরামপুর ও গোপালপুর গ্রামের,সজিব,নজু,রাজু,আরিফ,হোসেন,রাকিব,শাকিলসহ আরো অজ্ঞাত ৮/১০জন দুখিয়ারকান্দি গ্রামের নিরহ মানুষের ওপর অতর্কিত হামলা করে এলোপতারী পিটিয়ে একবৃদ্ধ নারীসহ ৪ জনকে আহত করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম সাংবাদিকদের জানান মারামারির ঘটনা শুনেছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।
বার্তা বাজার/এম.সি