ক্ষুধার্তদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় ‘উন্মুক্ত খাবার ঘর’

সড়কের পাশে একটি উন্মুক্ত আলমারি। আলমারি ভর্তি রয়েছে চাল, ডাল, আলু, আটা, লবন ও বিভিন্ন প্রকার সবজি থরে থরে সাজানো। আলমারির ঠিক ওপরে একটি সাইনবোর্ডে বড় করে লেখা, “হেল্পিং হ্যান্ড’স উন্মুক্ত খাবার ঘর”। নিচে ছোট করে লেখা, আপনি ক্ষুধার্ত থাকলে এখান থেকে বিনামূল্যে খাবার সামগ্রী নিতে পারেন, আপনি চাইলে খাদ্য কিনে এখানে রাখতেও পারেন।

এমনই একটি দৃশ্যের দেখা মিলবে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর বাজারের বাঁকাইল রোড তে’মাথায়।

এই মহামারি সংকটের সময়ে সমাজের নিম্নআয়ের মানুষদের কথা ভেবেই এমনটি করা হয়েছে ‘হেল্পিং হ্যান্ড’স’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একেবারে বিনামূল্য।

এরই মাঝে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের কাছে অন্যরকম এক দৃষ্টান্ত হিসেবে স্থান পেয়েছে।

সংগঠনটির সদস্যরা বার্তা বাজারকে জানান, ‘হেল্পিং হ্যান্ড উন্মুক্ত খাবার ঘর’ আমরা আলফাডাঙ্গা সদর বাজারের একটি জনবহুল স্থানে তৈরী করেছি। করোনা ক্রাইসিসে মানুষগুলোর জন্য ছোট পরিসরে হলেও কিছু করার চেষ্টা করছি আমরা। খাবার ঘরে মোটামোটি চাল, ডাল, আলু, আটা, লবন ও বিভিন্ন প্রকার সবজি রাখা আছে। তার পাশেই হাত ধোয়ার জন্য পানি ও সাবানের ব্যবস্থা করা হয়েছে। যার প্রয়োজন সে ভালো করে হাত ধুয়ে এখান থেকে এগুলো নিয়ে যেতে পারবে। হোক সে নিন্মবিত্ত বা মধ্যবিত্ত। আর কেউ চাইলেও এখানে খাদ্য সামগ্রী কিনে রেখে যাতে পারবে। এটা দেখাশোনার জন্য আমরা কাউকে দায়িত্বে রাখিনি। মানুষের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি। একজন যদি সবগুলো খাবার নিয়ে যায় তাতেও কোন সমস্যা নাই, এতে অন্তত একজনের চাহিদা তো মিটবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর