বাগেরহাটে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়নি কেউ

বাগেরহাটে প্রাণঘাতী করোনাভাইরাসে গত এক মাসে আক্রান্ত হয়নি কেউ। গত (০৮ মার্চ) প্রথম দেশে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হওয়ার পর এই জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ নিয়ে পুলিশ সদস্য ও নারীসহ আটজনকে আইসোলেশনে ভর্তি করে স্বাস্থ্য বিভাগ।

যাদের করোনার সংক্রমণের উপসর্গ ছিলো সবার শরীরের স্যাম্পল সংগ্রহ করে পাঠানো হয় রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নির্ণয় কেন্দ্র আইইডিসিআরে। সেখানে পরীক্ষায় সবাই করোনা মুক্ত বলে জানায় আইইডিসিআর। এই জেলাকে করোনা মুক্ত রাখতে সব মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে, বাগেরহাটের জনগনকে স্বাস্থ্য সচেতন করতে রেডক্রিসেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনী বাগেরহাটে নিয়মিত কাজ করে যাচ্ছে। তারা হ্যান্ড মাইকে এলাকার সবাইকে অযথা বাড়ির বাইরে ঘোরাঘুরি না করতে পরামর্শ দিচ্ছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এই প্রতিবেদককে জানান, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ যখন শুরু হলো তখন আমরা বিষয়টি গুরুত্ব দেইনি। সামাজিক দুরত্ব মানিনি। সামাজিক দুরত্ব না মানার ফলে কমিউনিটি যে ট্রান্সমিশন সেই ট্রান্সমিশনে এক থেকে আরেকজনের মধ্যে তা সংক্রমিত হতে শুরু করেছে। এখনো সময় আছে এটা থেকে দুরে থাকতে আমাদের একটাই কাজ তাহলো ঘরে থাকা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর