বরগুনায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার ঘণ্টা খানিক পর ভববঞ্জন নামে এক ব্যক্তি মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। ভবরঞ্জন উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভুবন মিস্ত্রীর ছেলে।
জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক নাঈম আল মুরাদ বলেন, দীর্ঘ ২০ দিন ধরে টাইফয়েড জ্বরে ভুগছে ভবরঞ্জন মিস্ত্রী। সকালে হাসপাতালে আসলে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে ভর্তি দেয়া হয়। এর কিছুক্ষণ পরই সে মারা যায়।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। আইইডিসিআর থেকে ফলাফল পাওয়া গেলে বুঝা যাবে।
বার্তাবাজার/এমকে