পাবনায় আইসোলেশন ওয়ার্ড থেকে রোগীর পালিয়ে যাওয়ার অভিযোগ: থানায় ডায়েরি

পাবনায় করোনা ভাইরাস সন্দেহভাজন এক রোগী পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পলায়নকৃত রোগীর নাম মোস্তাক আল মামুন (২৫)। তার মূল বাড়ি দিনাজপুর জেলার হালিশপুর থানার হাকিমপুর গ্রামে। চলতি মাসের (৫এপ্রিল) ওই রোগী জ¦র সর্দি কাশি মাথা ব্যাথা নিয়ে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর এলাকার দিঘলকান্দি গ্রামে শশুর বাড়িতে আসে। শশুর বাড়ির স্বজনেরা তার এই লক্ষন দেখে স্থানীয় পুলিশের মাধ্যমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগী প্রাথমিক লক্ষন করোনা সন্দেহ করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা কার্য শুরু করে বলে জানান পাবনা জেলারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আবুল হোসেন।

তিনি বলে, ওই রোগী চিকিৎসাসেবা নেয়ার দুইদিন পরে গত ৭ এপ্রিল রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যায়। আমরা নিয়ম মাফিক চব্বিশ ঘন্টা অপেক্ষা করে (৮ এপ্রিল) ওই রোগীর পালিয়ে যাওয়ার ঘটনায় পাবনা সদর থানাতে সাধারন ডাইরী করা হয়েছে। ওই রোগীর নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছে। তবে তার ফলাফল এখনা পাওয়া যায়নি।

ঘটনায় বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, এই ঘটনায় পাবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ সদর থানাতে একটি সাধারন ডায়েরী করেছে। আমরা পলায়ণকৃত রোগীর তথ্য ও ঠিকানা অনুযায়ী সকল স্থানে খোঁজ খবর নিচ্ছি। তার গ্রামের বাড়ির দিনাজপুর জেলার হালিশপুর থানাতে বিষয়টি জানানো হয়েছে। আমরা চেষ্টা করছি তাকে উদ্ধারের জন্য।

পাবনায় করোনা পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল জানান, চলতি মাসে এখন পর্যন্ত সন্দেহ ভাজন মোট ৪১ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেলকলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৯ জনের পরিক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদেরা মধ্যে কেউ করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়নি। আরো ২২ জনের ফলাফল এখনো আসেনি। তবে ওই পালিয়ে যাওয়া রোগীর নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছে। তার ফলাফল এখনো আমরা পাইনি। তবে এখন পর্যন্ত পাবনাতে (কোভিট-১৯) করোনা ভাইরাস রোগীর সনাক্ত হয়নি বলে জানান তিনি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর