কেরানীগঞ্জে আরো ২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১০

ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ ৯ এপ্রিল (বৃহস্প্রতিবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, আক্রান্ত দুইজনের একজনের বাড়ি শুভাঢ্যা ইউনিয়নে। তার বয়স ৩৫ এবং আরেকজের বাড়ি কোন্ডা ইউনিয়নে তার বয়স ২২ বছর ।

এসময় তিনি আরও জানান, গতকাল বুধবার ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের মধ্য থেকে ২ জনের রিপোর্টে করোনা ধরা পরে। এছাড়া বাকি ৪ জনের রিপোর্ট এখনও পাওয়া যায় নি।

এই নিয়ে কেরাণীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর