নওগাঁয় কয়েকজন বন্ধুর উদ্যোগে ২৫০জন অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ

নওগাঁ সদরের পারনওগাঁ হাজিপাড়া কয়েকজন বন্ধুদের উদ্যোগে ২৫০টি অসহায় গরীব পরিবারের মাঝে খাবার সামগ্রী হিসাবে চাল, ডাল ,আলু ,লবণ ও সাথে একটি করে সাবান বিতরণ করা হয়েছে।

ছবি: বার্তা বাজার

বৃহস্পতিবার সকাল ১১ টায় ফতেপুর, বক্তারপুর সহ বিভিন্ন এলাকায় এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

আশিক আহমেদ সুমন বলেন, আমরা সবসময় কোনো-না-কোনোভাবে অসহায় গরীব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সেই উদ্যোগে আজ আমাদের সাধ্যমত ২৫০টি পরিবারের মাঝে কিছুটা হলেও সহায়তা পৌঁছে দিয়েছি , সকল মানুষদের সচেতন থাকতে বলেছি ও অযথা ঘর থেকে বের হতে নিষেধ করেছি এবং
আমি মনে করি সমাজের প্রতিটা বিত্তবান মানুষ ও যে সকল সংগঠন রয়েছে তারা যদি এভাবেই আমাদের মত অসহায় মানুষদের পাশে দাঁড়ান তাহলে আজকের এই সংকট ময় মুহূর্তে কাউকে অনাহারে থাকতে হবে না। এ সময় উপস্থিত ছিলেন সুমন, তুষার মোল্লা, মুন্না, রউফ,ভিগি,অপু,
পাভেল সহ আরো অনেকেই।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর