সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী কারোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ৩শত হ্যান্ড-স্যানিটাইজার বিতরণের জন্য কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফার নিকট হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান বায়েজিদ হোসাইন, আইসিটি বিভাগের প্রভাষক ড.মোঃ নাজমুল আহসানসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
আজ (৯ এপ্রিল) কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে শহরের খালিশপুরের বিভিন্ন এলাকায় গরীব,অসহায়, দিনমজুর -খেটে-খাওয়া সাধারণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এই হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন খুলনা সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ ।
মারুফ বলেন, বিশ্বে মহামারী আকার ধারণ করা প্রাণঘাতী কারোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে তাই সাধারণ মানুষের মাঝে হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করছি যাতে সকলেই সচেতন হতে পারে। একই সাথে তাদেরকে আতঙ্কিত না হওয়া, ঘর থেকে বাহিরে বের না হওয়া ও গুজবে কান না দেয়ার আহবান জানাচ্ছি ।
শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বার্তা বাজার/এম.সি