ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসোলেশনে থাকা এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। মৃত নারীর গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়।
আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ৭টায় মারা যান তিনি।
সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় বুধবার দিবাগত রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ৫০২ নং ওয়ার্ডে ভর্তি করা হন ওই নারী। পরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে আইসোলেশনে পাঠানো হয়। আইসোলেশনে থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৭টায় মারা যান তিনি।
বার্তাবাজার/এমকে