দেশে প্রতিদিন পাল্লা দিয়ে বেড়ে চলছে করোনা সংক্রমণ। কিছুতেই ঠেকানো যাচ্ছেনা এই ভয়াবহ মরণ ব্যাধি। সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে একের পর এক নগর গুলো লক ডাউন করে দিয়েছে সরকার। সর্বশেষ ইলিশের বাড়ি চাঁদপুরকে লক ডাউনের আওতায় আনা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে চাঁদপুর করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মাজেদুর রহমান খান এই নির্দেশ জারী করেন।
