শেরপুরে দরিদ্র অসুস্থ্য ও তৃতীয় লিঙ্গের মাঝে মুক্তিযোদ্ধার ত্রান বিতরণ

বগুড়ার শেরপুরে করোনা ভাইরাস সংক্রমন রোধে লকডাউন বিধি কার্যকর হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া অনেক মানুষ। সরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায় মানুষদের খাবার দিয়ে সহযোগিতা করার অংশ হিসেবে ৮ এপ্রিল বুধবার গভীর রাতে কর্মহীন, গরীব, অসুস্থ্য ও তৃতীয় লিঙ্গদের বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১ শত পরিবারের মাঝে ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ বিল্লাহ বকুলের সৌজন্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুস সালাম শাহিন, শহর যুবলীগের সহ সভাপতি মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সমাজ সেবক আব্দুল মতিন স্বপন, মামুনুর রশিদ, মো. রানা আহম্মেদ, ফাহাদ হোসেন, শান্ত মিয়া, রেজাউল করিম, হোসেন আলী, শুভ প্রমূখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর