ঢাকায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১২ জন নতুন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে রাজধানী ঢাকার অধিবাসী ৬২ জন।

গতকাল পর্যন্ত দেশে ২১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল ফলে এখন দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড ১৯) নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

এতে ভিডিও কনফারেন্সে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় অনলাইনে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ও পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে ঢাকা মহানগরীর বাইরে ঢাকা জেলার একটি উপজেলার একজনের করোনা সংক্রমণের তথ্যও পাওয়া গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর