পাবনায় দরিদ্র কর্মহীনদের বাড়িতে খাবার পৌছেদিলেন সাবেক ছাত্রলীগ নেতা

বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে অঘোষিত লকডাউনের কারনে কর্মহীন হয়ে পরেছে দেশের অনেক মানুষ। আর এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেয়া কর্মসূচির পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুমন। ব্যাক্তি উদ্যোগে পৌর এলাকার একহাজার দরিদ্র অসহায় কর্মহীন পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে চারদিনের সমপরিমান খাবার পৌছে দিচ্ছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে শালগাড়ি হাসপালা সড়কের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মটর সাইকেল, ভ্যান, রিক্সা আর বাই সাকেলের মাধ্যমে তার কর্মী সমর্থকেরা এই কার্যক্রমে সহযোগিতা করছেন।

চাউল, আলু, আটা, চিনি, ডাউল, লবন, তেল, সাবান ও একটি করে মার্কস দিয়ে প্রতিটি প্যাকেট সরবরাহ করছেন তিনি। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ বিশটি স্থানে হাত পরিস্পাকার করার জন্য পানির জার ও সাবান দিয়ে জনসেবার্থে কাজ করছেন সাবেক এই ছাত্রলীগ নেতা।
সামাজিক দূরত্ব বজায়ে রাখার জন্য ত্রাণ কাজে লোক সমাগম না করে নিরবে জনসেবা করতে চান এই নেতা।

তিনি বলেন, ফটো সেশন নয় এই দূর্যগপূর্ণ সময়ে সরকারে সহযোগিতার পাশাপাশি আমার এই ছোট্র প্রয়াশ। আমার এই সামান্য সহযোগিতায় বিপদগ্রস্থ মানুষদের খাদ্য সমস্যা দূর করতে পারলে নিজেকে মানুষ মনে করতে পারবো। বঙ্গবন্ধুর আদর্শ আর শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বাস করি আমি। সেবার মনভাব নিয়ে সাধারন মানুষের পাশে আছি থাকবো। পর্যায় ক্রমে আরো খাদ্য বিতরণ করা হবে। যারা পৌর এলাকার খাদ্য সমস্যায় আছেন কাউকে বলতে পারছেন না তারা আমাকে কল করুন আপনার খাদ্য মস্যার সমাধান হবে বলে জানিয়েছেন সাবেক ছাত্রলীগ এই নেতা। সামাজিক দূরত্ব বজায়ে রেখে সরকারের দেয়া নির্দেশনা মেনে চলার আহবান জানান সাবেক ছাত্রলীগ নেতা

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর