বসুন্ধরার কনভেনশনে চালু হচ্ছে ২০০০ শয্যার আইসোলেশন সেন্টার

বসুন্ধরা কনভেনশনে ২০০০ শয্যার আইসোলেশন হাসপাতাল তৈরি করছে সরকার।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বসুন্ধরা আমাদেরকে তাদের কনভেনশন সিটি দিয়েছেন। আমরা বসুন্ধরায় ২০০০ বেডের আইসোলেশন হাসপাতাল তৈরি করছি। আশা করছি সেটি দ্রুত হয়ে যাবে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত (০৮ মার্চ)। (১৮ মার্চ) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর