কুড়িগ্রাম জেলায় এখন পর্যন্ত কোন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়নি । গতকাল বুধবার ৩ জনের ও আজ বৃহস্পতিবার আরও তিনজনের
সহ মোট ৬ জনের ফলাফল পাওয়া যায়, এদের মধ্যে সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে । এদের মধ্যে তিনজনের বাড়ি চিলমারী উপজেলায় ও বাকি তিনজনের বাড়ি রাজারহাট, নাগেশ্বরী এবং ভূরুঙ্গামারীতে । সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার নতুন করে ৯ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ,এই নিয়ে জেলায় মোট ৩০ জনের নমুনা সংগ্রহ করা হলো ।নতুন ৯ জনের মধ্যে,রৌমারী উপজেলার ৫ জন, রাজারহাট উপজেলার ২ জন,নাগেশ্বরী উপজেলা ১ জন এবং ভুরুঙ্গামারী উপজেলার ১জন ।স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, এই ৩০ জনের বাড়ির প্রতিটি সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।
জেলা সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান বার্তা বাজার কে জানান, এই ৩০ জনকে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে । বাকি ২৪ জনোর রিপোর্ট পর্যায়ক্রমে পাওয়া যাবে ।
বার্তা বাজার/এম.সি