শরীয়তপুরে আইসোলেশনে করোনা ভাইরাস এর উপসর্গ নিয়ে এক নারীকে ভর্তি করেছেন শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার। বুধবার দুপুরে তাকে ভর্তি করা হয়। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বধায়ক ডাক্তার মনির আহমেদ খান বলেন , এ নারীর ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে আসলে তাকে আইসোলেশন এ পাঠানো হয়। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়েছে। তার নাম অজুফা বেগম ৬৫ শরীয়তপুর সদর উপজেলার ধামসি গ্রামের সিকিম আলী মোড়লের স্ত্রী।
উল্লেখ্য ,শরীয়তপুর সদর হাসপাতলে আইসোলেশনে থাকা ৩৪ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সর্দি, জ্বর, স্বাসকষ্ট ও কাশি নিয়ে ওই যুবক সদর হাসপাতালে এলে কর্তৃপক্ষের পরামর্শে আইসোলেশনে রাখা হয়। নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও এলাকার বাসিন্দা ওই যুবক । এখন ও তার নমুনা রির্পোট পাওয়া যায়নি আগামী কাল শুক্রবার পাওয়া যাবে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সিভিল সার্জন ডা. এস.এম আব্দুল্লাহ আল মুরাদ।
গত ৪ এপ্রিল সকাল ১০ টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নড়িয়া উপজেলার ৩৪ পরিবারের ১৮৯ জনকে লকডাউন করে স্থানীয় প্রশাসন। পাশাপাশি উপজেলার হাটবাজার লকডাউন করা হয়।
বার্তা বাজার/এম.সি