ধামরাই ইউনিয়নে ১৫০ পরিবারকে ত্রাণ বিতরণ

ঢাকার ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নে দেড়শ’ অসহায় ও দুঃস্থ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ধামরাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।

ছবি: বার্তা বাজার

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ধামরাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান, ধামরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাহাবউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, ট্র্যাক অফিসার বাবু দেবব্রত সাহা, ইউপি সচিব সচিব মতিউল আলম প্রমুখ সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও গ্রাম পুলিশ সদস্যগন।

ছবি: বার্তা বাজার

গণমাধ্যমকে এব্যাপারে ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ইতোমধ্যে আপনারা জেনেছেন যে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ধামরাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ চলছে। এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) ধামরাই ইউনিয়নের ১৫০টি পরিবারকে সরকার প্রদত্ত দেড় টন চাল ও সাড়ে সাত হাজার টাকায় পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি পেঁয়াজ ও ২৫০ গ্রাম ডাল প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, এই দেড়শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কালে সরকার ঘোষিত নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

ছবি: বার্তা বাজার

ত্রাণ বিতরণ কালে ধামরাই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাহাবউদ্দিন জানান, করোনা ভাইরাস পৃথিবীর ২০৯টি দেশে ইতোমধ্যে আঘাত হেনেছে, এর ভিতর আমাদের বাংলাদেশও রয়েছে। এই মহামারির সংক্রমণ থেকে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এজন্য ধামরাই ইউনিয়নবাসী আপনারা দয়া করে নিজের বাড়িতে থাকুন, নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখুন। অহেতুক হাটবাজারে ঘুরাঘুরি করবেন না।

এসময় তিনি আরও বলেন, এই ভাইরাদ চীনের উহান প্রদেশ থেকে বিস্তার লাভ করে। তখন চীন সরকার তিন মাস ওই প্রদেশকে অন্যান্য প্রদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখে। ফলে এখন তাদের দেশে এই ভাইরাসের নতুন করে কোনো সংক্রমণ নেই। তাই লক ডাউনের কোনো বিকল্প নেই। আপনারা যার যার ঘরে অবস্থান করুন, সরকার আমাদের মাধ্যমে আপনাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর