সরিষাবাড়ীতে যুবকদের ন্যায্য মুল্যে কাঁচামাল বিক্রি শুরু

গরীব, অসহায়, ভ্যান চালক ও নিম্ন আয়ের মানুষের জন্য ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সামাজিক সংগঠন ‘‘আমরা কজন’’। তারা পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে ন্যার্য্য মুল্যে কাঁচামালের বিভিন্ন পন্য বিক্রি শুরু করেছে। করোনার পরিস্থিতির কারনে বিভিন্ন স্থানে কাঁচামালের দাম বাড়িয়ে দিয়েছে কিছু অসাধু ব্যাবসায়ী। ফলে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছে। ফলে তারা ন্যার্য্য মুল্যে কাঁচামাল পন্য বিক্রি শুরু করেছে। এসময় বেগুন ১০, আলু ২৪, পেয়াজ ৪০, রসুন ৭০, কাচামরিচ ১৮, ঢেরস ২৫, শসা ১৫ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছে তারা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর