কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ(সিবিএমসিবি) ও হাসপাতালের উদ্যোগে ময়মনসিংহে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন পরিষদের কয়েকটি গ্রামে কমিউনিটি বেজড মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মির্জ্জা মানজুরুল হক।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালক ডা.এম করিম খান, অধ্যাপক আব্দুল হেকিম সরকার, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান সজল, ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ৬’শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, ঔষুধ ও নগদ অর্থ দেয়া হয়।
এসময় অধ্যাপক ডা.মির্জ্জা মানজুরুল হক বলেন, আমরা সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলি। প্রধানমন্ত্রীর নির্দেশ ও নিজেদের দায়বদ্ধতা থেকেই গরীবের পাশে ত্রাণ নিয়ে দাড়িয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এম.সি