করোনা আতঙ্কে ইয়েমেনে যুদ্ধ বিরতি সৌদি আরবের

চলমান করোনা পরিস্থিতিতে সৌদি আরব ও তার মিত্ররা সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেনে যুদ্ধ বিরতি পালন করবে বলে। বুধবার (৮ এপ্রিল) দেয়া এই ঘোষণা পরদিন থেকে কার্যকর হবে বলে জানা গেছে। নিউইয়র্ক টাইমসের সংবাদে বলা হয়, ৫ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটার পথ তৈরী হবে এই ঘোষণায়।

সৈদি কর্মকর্তারা দাবী করেন, জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু করতে ও ইয়েমেনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্ক থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনের স্বাস্থ্যব্যবস্থাও খুব নাজুক। গত কয়েক বছরের যুদ্ধে তা প্রায় ধ্বংস হয়ে গেছে।

সৌদির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, হুতিরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তার জবাব দেয়ার অধিকার সৌদির রয়েছে। এদিকে সৌদি রাজ পরিবারের অন্তত দেড়শ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজপরিবারের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর