করোনা মোকাবিলায় লকডাউন চলাকালে বিয়ের আয়োজন করায় অনুষ্ঠানস্থল থেকে বর-কনেসহ ৫০ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। আটককৃত পাতের নাম জাবুলানি জুলু ও কনের নাম নোমথানডাজো মাখিজ।
প্রাণঘাতী করোনাভাইরাস রুখতে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় সপ্তাহের লকডাউন চলছে। কিন্তু গণজমায়েত বন্ধের নির্দেশনা সত্ত্বেও খাওজুলু নাতাল অঞ্চলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পরে বিয়ে পড়ানো পাদ্রী ও ৫০ অতিথিসহ সবাইকে গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে মুচলেকায় সই নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
পুলিশ মুখপাত্র ভিশ নাইডো বলেন, অনুষ্ঠান চালিয়ে যাওয়ার মতো যৌক্তিক কোনো কারণ আছে বলে দেখছি না। আর এমন কিছু করতে গেলে প্রত্যেককে জেরা করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে।
বার্তাবাজার/এসজে