ব্যতিক্রমী উদ্যোগে বাঁধন রামগঞ্জ ফাউন্ডেশনের ফ্রী কাচা বাজার

করোনাভাইরাসের প্রভাবে সমাজের নিম্ন আয়, দিনমজুর, রিক্সাচালক,অসহায়, ছিন্নমূল পরিবারগুলো যখন গৃহবন্ধী অবস্থায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল তখনই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন রামগঞ্জ ফাউন্ডেশন ব্যতিক্রমি উদ্যোগে ফ্রী কাচা বাজারের ব্যাবস্থা করেছেন।আজ বৃহস্পতিবার সকাল ০৮ ঘটিকায় ভাদুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙনে এর কার্যক্রম শুরু করা হয়। মোট ১৫০ টি পরিবারের জন্য আলু,টমেটো,ভেন্ডি, চিচিঙা,ডাটা শাক সহ কাচা বাজার তুলে দেওয়া হয়।এভাবে চলবে রোজার ঈদ পর্যন্ত।বাধন রামগঞ্জ ফাউন্ডেশনের এই কাচা বাজার শনিবার, সোমবার ও বুধবার সহ পাওয়া যাবে সপ্তাহে ০৩ দিন।
ব্যাতিক্রমি এই উদ্যোগে কাচা বাজার পেয়ে খুশি সকল শ্রেনীপেশার মানুষগুলো।

বাঁধন রামগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি মাসুম বিল্লাহ জানান,বাধন রামগঞ্জ ফাউন্ডেশন দেশের এই ক্রান্তিলগ্নে গৃহবন্দী মানুষদের কষ্টের কথা চিন্তা করে সংগঠনের সকলের উদ্যোগে ফ্রী কাচা বাজারের ব্যাবস্থা করি।অনেকের আয় রোজগার বন্ধ থাকায় বাজার ক্রয় করতে পারছে না তাদের জন্যই এই উদ্যোগ।তাছাড়াও বিভিন্ন সময়ে করোনাভাইরাস সংক্রমন থেকে বাচার জন্য জীবানুনাশক স্প্রে প্রয়োগ,বেচিন স্থাপন,মাস্ক বিতরণ,বিভিন্ন ইউনিয়নগুলোতে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে ।ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় এগিয়ে যাবে বাঁধন রামগঞ্জ ফাউন্ডেশন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর