টাঙ্গাইলে করোনা উপসর্গে ১ জনের মৃত্যু, লকডাউন ৫ বাড়ি

টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার শাহ আলম নামের এক ব্যাক্তি সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছেন। অসুস্থ শাহ আলমকে বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

শহরের বিশ্বাস বেতকা এলাকার মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের ছেলে শাহ আলমের করোনা উপসর্গে মৃত্যুর ঘটনায় তার বাড়ীসহ আরও ৫টি বাড়িকে লকডাউন করে দিয়েছে প্রশাসন।

লকডাউনের বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর উপজেলার ইউএনও আতিকুল ইসলাম জানান, কিছুদিন ধরেই শাহ আলম সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভোগছিলেন। বুধিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় প্রথমে টাঙ্গাইল হাসপাতালে নেয়া হয় পরে অবস্থা আরও খারাপ হয়ে গেলে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে বুধবার দুপুরে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রামাপদ রায় জানান, মরদেহ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে কমিটি করা হয়েছে, তাদের মাধ্যমে দাফন করার ব্যবস্থা করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর