সারা বিশ্বের নেয় বাংলাদেশ যখন করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে তখনই সরকারকে সাহায্যের হাত বাড়ালেন সিরাজদিখানের প্রাথমিক শিক্ষা পরিবার।
যখন করোনা মোকাবিলায় চিকিৎসা উপকরণ, কর্মহীন মানুষদের খাদ্যের যোগান, দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের আর্থিক সহযোগিতা সহ প্রচুর অর্থের প্রয়োজন। এই সংকটকালীন মুহূর্তে তারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ প্রদান করলেন। প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীগণ তাদের তাদের বৈশাখী ভাতার ২০ পার্সেন্ট হারে টাকা তুলে মোট ৪ লক্ষ ৮৯ হাজার টাকা প্রদান করেন।
এতে সহযোগিতা করেন উপজেলা শিক্ষা অফিস থেকে শুরু করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও শিক্ষা পরিবারের অন্যান্য কর্মচারীবৃন্দ। সারা দেশের প্রায় ৪ লক্ষ প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ২৫ কোটি টাকা প্রদান এর অংশ হিসেবে সিরাজদিখান প্রাথমিক শিক্ষা পরিবার থেকে এর অর্থ প্রদান করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ছয়জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ১২৮ জন প্রধান শিক্ষক, ৬০০ উপরে সহকারী শিক্ষক ও দুজন কর্মচারী এই অর্থ প্রদান করেন। দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে সরকারকে সহযোগিতা করতে পেরে আমরা খুশি। আমাদের এই ক্ষুদ্র প্রায়াস দেশ ও জাতির কল্যাণে ব্যয় হবে, আমরা এর অংশ হতে পেরে গর্বিত।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন বলেন, আমার উপজেলার সকল শিক্ষক দেশের এই ক্রান্তিকালে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। বিচ্ছিন্ন ভাবে সহযোগিতা না করে আমরা চেয়েছি সরকারের মাধ্যমে সহযোগিতা করতে। শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে এ কাজে এগিয়ে আসে। তাঁদের সহযোগিতায় অতিদ্রুত অর্থ তুলে শিক্ষকদের মাধ্যমেই ডিজি মহোদয়ের একাউন্টে পাঠাই। এই পুরো কাজটি সুন্দর মত সম্পন্ন করার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি।
বার্তা বাজার/এম.সি