নৌপথে বরগুনায় এসে আটক ১০৯

নারায়ণগঞ্জ থেকে নৌপথে আসা নারী ও শিশুসহ ১০৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের বাড়ি বরগুনার আমতলী উপজেলায় বিভিন্ন এলাকায়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেয় সরকার। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকার নারায়ণগঞ্জের কাঠপট্টি থেকে নারী-পুরুষসহ ১০৯ জন যাত্রীসহ একটি স্টীলবোর্ড ট্রলার বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিমে সোনাখালী গ্রামের মরগার ব্রীজের নিকট রাত ৯ টার দিকে এসে পৌছে। ১ হাজার টাকা জনপ্রতি করে মোট ১ লাখ ৯ হাজার টাকা কন্টাকে ট্রলারটি নিয়ে আসা হয়।

ট্রলারবোঝাই যাত্রীর খবর স্থানীয়রা আমতলী থানা পুলিশকে অবহিত করে। পরে থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা ঢাকার নারায়ণগঞ্জ ইটভাটায় কাজ করতো। তাদের বাড়ি আমতলী ও পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বার্তা বাজার’কে বলেন, আটককৃতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা শেষে আটককৃত ১০৯ জনের মধ্যে ৯০ জনকে উপজেলার কুকুয়া ইউপির আমড়াগাছিয়া খানকায়ে সালেহিয়া কমপ্লেক্স সলগ্ন সাইক্লোন শেল্টারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ১৯ জনকেহোমকেয়ারেন্টাইনে থাকার জন্য তাদের বাড়ী পটুয়াখালীতে পুশ ব্যাক করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর