আজ শবে বরাত, ঘরে বসে প্রার্থনার আহ্বান

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। আরবি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি্ মুসলিম ধর্মাবলম্বি লোকজন শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে। মুসলিমরা এই রাতটিকে লাইলাতুল বরাত হিসাবেও ডেকে থাকে।

এই তাৎপর্যপূর্ণ রাতে মহান আল্লাহ তার বান্দাদের জন্যৎঅশেষ রহমতের দরজা খুলে দেন। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন।

কিন্তু এবার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে বসে ইবাদত করার নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া শবেবরাতে কোনো ধরনের আতশবাজি ও মিছিল করার বিষয়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণ কামনা করে পবিত্র শবেবরাতের রাতে বিশেষ দোয়া করতে এবং কবরস্থান ও মাজারে জনসমাগম না করার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আনিস মাহমুদ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর