এইচএসসি পরীক্ষা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১৫ দিন পরে

করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গেলো ২০২০ সালের এইচএসসি পরীক্ষা। এপ্রিলের ১ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের এমন বিপর্যয়ে পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে শিক্ষা মন্ত্রনালয়। অনিশ্চয়তার মাঝে পরীক্ষার তারিখ ঘোষণা করা যাচ্ছে না বলে ১২ লাখ শিক্ষার্থী চরম দুশ্চিন্তার মাঝে সময় কাটাচ্ছেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নেমে আসার ১৫ দিন পর থেকে এইচএসসি পরীক্ষা শূরু হতে পারে।

অপরদিকে এসএসসির ফল প্রকাশের সময় নিয়েও তৈরী হয়েছে অনিশ্চয়তা। গত ৫ মার্চ শেষ হওয়া মাধ্যমিক পর্যায়ের সব ধরণের পরীক্ষার ফলাফল প্রকাশের কথা মে মাসের প্রথম সপ্তাহে। কিন্তু করোনার কারণে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরের অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) শিট দেখা স্থগিত করেছে শিক্ষা বোর্ডগুলো। ফলে যথাসময়ে ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, ‘আমাদের চেষ্টা আছে যথাসময়ে মাধ্যমিকের ফল প্রকাশের। তবে বেশি দিন অফিস বন্ধ থাকলে তা কষ্টকর হয়ে পড়বে। আর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অন্তত ১৫ দিন পর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর