প্রাণঘাতী করোনায় মোট ১৫৪ বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫৪ বাংলাদেশি মারা গেছে। এরমধ্যে দেশে মারা গেছেন ২০ জন এবং বাকিরা বিশ্বের বিভিন্ন দেশে মারা গেছে।

গত (৮ মার্চ) বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২০ বাংলাদেশি মারা গেছেন।

অন্যদিকে বিশ্বের অনেক দেশই করোনা ভাইরাসে আক্রন্তদের মৃত্যুর তথ্য আলাদাভাবে প্রকাশ করে না। তবে বিভিন্ন সংবাদমাধ্যম প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির নেতারা বাংলাদেশির মৃত্যুর তথ্য দিয়েছেন। সেই তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিদেশে মোট ১৩৪ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৯২ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে এরপর সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে মারা গেছেন ২৩ জন। এছাড়া স্পেনে মারা গেছেন তিনজন ও ইতালিতে চারজন বাংলাদেশি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর