নতুন আইজিপি গ্রহণ করেননি ফুলেল শুভেছা

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসাবে নিযুক্ত হওয়ার পর শুভাকাঙ্খীরা ফুল দিয়ে শুভেচ্ছা দিতে আসলে তা গ্রহণ করেননি ড. বেনজির আহমেদ।

আগামী ১৫ এপ্রিল থেকে পুলিশের প্রধান হিসাবে তাকে নিয়োগ দানের প্রজ্ঞাপন বুধবার (৮ এপ্রিল) জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে।

জানা যায়, আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার পরই অনেক শুভাকাঙ্খী ড. বেনজীর আহমেদকে ফোনে শুভেচ্ছা জানাতে শুরু করেন। অনেকে বর্তমান কর্মস্থল র‍্যাব সদর দপ্তরে উপস্থিত হয়ে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে চান।

তবে দেশে বর্তমান করোনা পরিস্থিতিতে এ ধরনের শুভেচ্ছা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন বেনজীর। তিনি সহকর্মীসহ ঘনিষ্ঠদের কোনো প্রকার শুভেচ্ছা গ্রহণ এবং সাক্ষাৎ হবে না বলে জানিয়ে দেন।

আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার পরই বেনজীর আহমেদের এমন সিদ্ধান্ত সহকর্মীদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এটি পুলিশ কর্মকর্তাদের অনুপ্রাণিত করেছে বলে মনে করছেন কেউ কেউ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর