করোনায় যুক্তরাষ্ট্রে ১১ ভারতীয়র প্রাণহানি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১১ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৬ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১১ ভারতীয়র মধ্যে ১০ জনই পুরুষ। বাকি একজন নারী। এছাড়া যারা মারা গেছে তাদের মধ্যে ১০ জন নিউইয়র্ক এবং নিউ জার্সির। এদের মধ্যে চারজন নিউইয়র্ক শহরের ট্যাক্সি চালক। মৃত্যু হওয়া বাকি একজন ফ্লোরিডার নাগরিক।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৪ লাখ ৩৪ হাজার ৯২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪ হাজার ৭৮৮ জন।

অপরদিকে, যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখছে নিউইয়র্ক। ওই অঙ্গরাজ্যে ৬ হাজারের বেশি প্রাণহানি ঘটেছে এবং ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদিকে, নিউ জার্সিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৫শ জন এবং আক্রান্ত হয়েছে ৪৮ হাজারের বেশি মানুষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর