জামাল ভুঁইয়া ডাক দিলেন শিকল ভাঙ্গার অভিযানের

বিশ্ব বিপর্যয় করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে বললেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সম্প্রতি মোকাবিলায় এশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি এশিয়ার ফুটবলারদের নিয়ে শুরু করেছে ‘ব্রেক দি চেইন’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফুটবলারদেরকে দিয়ে বিভিন্ন দিকনির্দেশনা জানিয়ে সচেতন করা হচ্ছে সবাইকে।

তারই ধারাবাহিকতায় বাফুফের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় জামাল জানায়, ‘আমি জামাল ভূঁইয়া, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। আপনাদের সবার জন্য একটা বার্তা নিয়ে এসেছি। দয়া করে আমাদের শিকল ভাঙার অভিযানে আপনারা যোগ দিন।’

বাঙ্গালদেশ ফুটবলের এই তারকে আরও বলেন, ‘কোভিড-১৯ বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। আমরা সবাই এক সঙ্গে এটা প্রতিরোধ করতে চাই। আর এটা করা খুব সহজ। আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। যদি খুব প্রয়োজন না থাকে তাহলে বাড়ির বাইরে বের হবেন না। পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে নিরাপদে থাকুন।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর