সকাল থেকে নরসিংদী জেলা লকডাউন

প্রাণঘাতী করোনা সংক্রমণ প্রতিরোধে নরসিংদী জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল থেকে এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

বুধবার বিকেল ৪টার দিকে এ আদেশ জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী জানা যায়, নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক ছাড়া জেলা, উপজেলার অন্য সব রাস্তা ও সীমানা দিয়ে ভিন্ন জেলায় যাতায়াতে প্রবেশ ও প্রস্থানের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিন-রাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসা এর আওতাবহির্ভুত থাকবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর