১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন গতকাল (৮ এপ্রিল)। তিনি মানসিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ থাকলেও শারীরিক অবস্থা আগের মতই আছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

খালেদার বোন সেলিমা ইসলাম জানান, তার শারীরিক অবস্থা আগের মতই আছে। এখনও হাঁটতে কিংবা দাঁড়াতে পারেছেন না। তবে তার মানসিক স্বাস্থ্য আগের চেয়ে কিছুটা সুস্থ হয়েছে। চিকিৎসা চলছে।

সেলিমা আরও জানান, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে চিকিৎসার জন্য বাইরে নেয়া হবে। এখন তার পক্ষে কোথাও যাওয়া একেবারেই সম্ভব না।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া রিউম্যাটিজ আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখ ও দাঁতের নানা রোগে আক্রান্ত।

এদিকে কোয়ারেন্টাইনে থাকার কারণে মুক্তির পর দলের অনেক নেতাই চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। এ অবস্থায় কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলে সীমিত পরিসরে তার সঙ্গে দেখা করতে চান দলের সিনিয়র নেতারা। যদিও তারা বলছেন, এটা সম্পূর্ণ নির্ভর করবে খালেদা জিয়ার ইচ্ছার ওপর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর