চিকিৎসা দিতে বের হলেন গণজাগরন মঞ্চের ডা. ইমরান এইচ সরকার

বিশ্ব দুর্যোগ করোনায় দেশের মানুষকে চিকিৎসা দিতে রাজপথে নেমেছেন গণজাগরণ মঞ্চের আলোচিত নেতা ডা. ইমরান এইচ সরকার। মেডিকেল টিম নিয়ে ওষুধ ও জরুরী সহায়তা সেবা দিতেই তার এই উদ্যোগ বলে জানা গেছে।

ডা. ইমরান এইচ সরকার জানান, মানুষকে সচেতন করার পাশাপাশি চিকিৎসা ও জরুরী সহায়তা ছাড়াও করোনা উপসর্গে থাকা রোগীদের পরীক্ষার আওতায় আনা, জরুরি ওষুধ এবং প্রয়োজনে অন্যান্য সহায়তা দেওয়া এবং কমিউনিটি সার্ভাইলেন্সসহ নানাভাবে মানুষের পাশে থাকবেন তিনি ও তার টিম।

আপাতত ঢাকা শহরের অলিগলিতে এমনকি মানুষের বাড়ি বাড়ি গিয়েও এই সেবা দেয়া হবে। প্রয়োজনে সারা দেশেই এই কার্যক্রম চালানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার সাথে এই টিমে রয়েছে বেশ কয়েকজন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর