করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবী রাশিয়ার

মহামারি করোনার চিকিৎসায় ভ্যাকসিন আবিষ্কার করে তা মানবদেহে প্রয়োগের অপেক্ষায় আছে বলে দাবী করছে রাশিয়া। রাশিয়ান রিসার্চ সেন্টার এমনটাই দাবী করছে। তারা আরও দাবী করছে, এই বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা হয়েছে এবং আগামী জুন মাসেই মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে ভ্যাকসিনটি।

রাশিয়ার ভেক্টর স্টেট ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি সেন্টারের প্রধান ম্যাক্সিওটোভ গণমাধ্যমকে জানিয়েছে, তাদের ল্যাবে করোনার ভ্যাকসিন প্রস্তুত আছে। প্রাথমিকভাবে পরীক্ষার জন্য তিনটি ভ্যাকসিন আগামী জুন মাসের ২৯ তারিখ মানবদেহে সেয়াত প্রাথমিকভাবে প্রয়োগ করা হবে।

ইতিমধ্যেই যুগান্তকারী এই আবিষ্কার নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে ম্যাক্সিওটোভের আগামী ৩০ এপ্রিল করোনা মোকাবিলায় তৈরি ওই ভ্যাকসিন ইঁদুর, খরগোশ ও অন্য পশুদের উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর