করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে লকডাউন করা হয়ে জামাল জেলা। জেলা প্রশাসনের সিদ্ধান্ত মতে বুধবার (৮ এপ্রিল) রাত ৯টা থেকে লকডাউন কার্যকর হয়েছে। জেলার মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট করোনা আক্রান্ত হওয়ার পরপরই জরুরী ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জামালপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এই পর্যন্ত ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফলে বড় বিপর্যয় রুখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জামালপুরের জেলা প্রশাসসক এনামুল হক জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জামালপুর জেলার চারদিক থেকে ‘লক’ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য জেলার সঙ্গে জামালপুরের যেসব সংযোগ সড়ক রয়েছে, তা বন্ধ করে দেওয়া হবে। লকডাউনের বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি দিয়ে সব জানিয়ে দেয়া হবে।
বার্তাবাজার/এসজে