বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮৮ হাজার ৪৯৫ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ১৮ হাজার ৫১৮ জনে। বৃহস্পতিবার ভোরে ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি। ইউরোপের এ দেশে এ পর্যন্ত সাড়ে ১৭ হাজারেরও বেশি মারা গেছেন। দ্বিতীয় স্থানে স্পেন, দেশটির ১৪ হাজার ৬৭৩ জন এ মহামারীতে প্রাণ হারিয়েছেন। তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ১৪ হাজার ২৪১ জন।

এরপরেই রয়েছে ইউরোপের আরেক পরমাণু শক্তিধর দেশ ফ্রান্স। দেশটির সাড়ে ১০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়াও যুক্তরাজ্যের ৭ হাজারেরও বেশি নাগরিক এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। তবে এখন চীনে পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে; যদিও গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় দ্বিগুণ হয়েছে। তবে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, এদের বেশিরভাগই বিদেশি নাগরিক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর