খাগড়াছড়িতে নতুন করে হামে আরও ১৪ শিশু আক্রান্ত

খাগড়াছড়িতে এক সপ্তাহের ব্যবধানে নতুন করে আরও ১৪ শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসের মতো মহামারির ওপর হাম রোগ ‘মরার ওপর খাড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে দীঘিনালার দুর্গম রথীচন্দ্র কার্বারী পাড়ায়।

বুধবার (৮ এপ্রিল) দীঘিনালার দুর্গম রথীচন্দ্র কার্বারী পাড়া থেকে নতুন করে হাম রোগে আক্রান্ত ১৪ শিশুকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, আক্রান্তদের বয়স ৬ থেকে ১৩ বছর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তনয় তালকুদার বলেন, হাম আক্রান্ত দীঘিনালার প্রায় ৭টি গ্রামে শনিবার থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচে বাচ্চাদের এসব টিকা দেয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর