কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২০টি পিপিই দিলেন শিল্পপতি নাজিম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সুবিধার স্বার্থে নার্স ও মিডওয়াইফদের জন্য ২০টি পিপিই প্রদান করেছেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি নাজমুল হক নাজিম।

বুধবার দুপুরে বসুরহাট পৌরসভা কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম এর হাতে এসব পিপিই হস্তান্তর করেন জননন্দিত পৌর মেয়র আবদুল কাদের মির্জা। এসময় হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আবু নাছেরও উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরার কৃতি সন্তান ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ‘ফারহান এগ্রো প্রসেসর লিমিটেড’ এর স্বত্বাধিকারী নাজমুল হক নাজিম উপজেলার জনগনের চিকিৎসা সেবার স্বার্থে এসব পিপিই প্রদান করেন বলে তিনি জানিয়েছেন।

এরআগে শিল্পপতি নাজমুল হক নাজিম মেয়র আবদুল কাদের মির্জার ত্রাণ তহবিলে এক লাখ, নিজ এলাকা চরফকিরা ইউনিয়নের জন্য একলাখ ও সিরাজপুর ইউনিয়নের অসহায় জনগনের জন্য ৫০ হাজারসহ মোট আড়াই লাখ টাকা অনুদান প্রদান করেন।

নাজমুল হক নাজিম নোয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি কবি জসীম উদদীন উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবেও সমাজের কল্যাণে কাজ করছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর