বিশ্ব জুড়ে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। যার ভয়াল থাবা থেকে বাদ যায়নি বাংলাদেশও। যা মোকাবিলায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। বাংলাদেশে ভেন্টিলেটর স্বল্পতা রয়েছে উল্লেখ করে নিজেদের উদ্বেগের কথা জানায় সংস্থাটি।
বাংলাদেশে ১ হাজার ৭৬৯টি ভেন্টিলেটর রয়েছে। অর্থাৎ প্রতি ৯৩ হাজার ২৭৩ মানুষের জন্য ভেন্টিলেটর আছে গড়ে মাত্র একটি।
এতেই উদ্বেগ সেভ দ্য চিলড্রেনের। সংস্থাটির বিববৃতি বলা হয়েছে, বাংলাদেশের বেশিরভাগ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ভেন্টিলেটরের সুবিধা রাজধানীসহ কয়েকটি প্রধান শহরে রয়েছে। ফলে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এগুলোর সুবিধা পৌঁছানো কঠিন হয়ে পড়বে।
কেএ/বার্তাবাজার