ঢাকার কেরানীগঞ্জে ৫টি ইউনিয়ন লকডাউন

ঢাকার কেরাণীগঞ্জে আরও চারজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ওই রোগীরা উপজেলার কালিন্দী, শুভাঢ্যা ও জিনজিরা ইউনিয়নের বাসিন্দা। এ নিয়ে কেরাণীগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। তাদের প্রত্যেককেই চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হচ্ছে।

এর আগে গত রবিবার কেরানীগঞ্জ মডেল থানাধীন মডেল টাউন এলাকার এক ব্যক্তিকে কেরানীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী হিসাবে সনাক্ত কারা হয়েছে। এসময় আক্রান্ত ব্যক্তির বাড়িসহ মডেল টাউন এলাকা পুরোটা লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।

মডেল টাউনে ১৮০টি বাড়িতে ৪ হাজার পরিবার রয়েছে বলে জানা গেছে। এছাড়া গত সোমবার কেরানীগঞ্জে নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের তিনজনই পুরুষ ছিলেন।

এ ঘটনায় পুড়ো জিনজিরা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া আজকে একজন নারীসহ নতুন করে আরো চারজন আক্রান্তের পরপরই কালিন্দী, শুভাঢা ও শাক্তাসহ মোট পাঁচটি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়। এর আগে জিনজিরা ইউনিয়নের পরে আগানগর ইউনিয়ন লকডাউন করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, কেরাণীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, কালিন্দী ও শাক্তা এই ৫টি ইউনিয়ন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সম্পূর্ন অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই পাঁচটি ইউনিয়ন থেকে কেউ বাহির বা ভেতরে প্রবেশ করতে পারবে না।

তবে যে বিষয়গুলো সবাইকে মেনে চলতে হবে:

১) কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান সকাল ১০ টার পর বন্ধ থাকবে।

২) ঔষধের দোকান ২৪ ঘন্টা খোলা থাকবে।

৩) খাদ্য সামগ্রী ওয়ার্ড কমিটির মাধ্যমে বিতরণ করা হবে।

৪) ওয়ার্ড কমিটির সদস্যগণও নির্ধারিত সীমানার বাইরে আসতে পারবে না।

৫) জরুরী সেবা এর আওতামুক্ত থাকবে, তবে জরুরী সেবার জন্য সংলিষ্ট ওয়ার্ড মেম্বারকে অবহিত করতে হবে।

৬) নৌ-ঘাট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

৭) সংশ্লিষ্ট ইউনিয়নের সকল প্রকার কল- কারখানা, মিল/ ফ্যাক্টরি সম্পূর্ণ বন্ধ থাকবে, এর ব্যাতয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

৮) নামাজ এর জন্য ইসলামিক ফাউন্ডেশনের জারীকৃত নির্দেশনা মেনে চলতে হবে।

৯) সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এসময় তিনি আরো জানান এই সকল নির্দেশনা রাত ১২টার পর থেকেই কার্যকর শুরু হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর