কোয়রান্টিন সেন্টার থেকে পালিয়ে গেলেন মহিলা ও দুই শিশু। প্রায় ১৭ ঘন্টা তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। কী ভাবে সরকারি প্রহরায় থাকা কোয়রান্টিন সেন্টার থেকে ওই মহিলা পালালেন এখনও সেই রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ।
কোয়রান্টিন থেকে পালানো ওই মহিলার সঙ্গে সংস্পর্শে আসায় আরও ৬ জনকে পাঠানো হল কোয়রান্টিনে।
ঘটনাটি ঘটেছে কলকাতা নিউটাউনের এনবিসিসি বিল্ডিংয়ে। ওই ভবনে রাজ্য সরকার তৈরি করেছে কলকাতার দ্বিতীয় কোয়রান্টিন সেন্টার। দু’দিন আগেই রাজাবাজার এলাকায় বছর চল্লিশের এক ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। এর পরেই তার পরিবারের তিন সদস্য— এক মহিলা এবং দুই শিশুকে রাজ্য স্বাস্থ্য দফতর নিয়ে যায় এনবিসিসি বিল্ডিয়ের কোয়রান্টিন সেন্টারে।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে স্বাস্থ্যকর্মীরা দেখেন যে, ওই মহিলা এবং তার সঙ্গে থাকা দুই শিশুর হদিশ মিলছে না। প্রথমে বিল্ডিংয়ের ভিতরে খোঁজা হয়। কিন্তু সেখানে না পেয়ে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। রাতভর পুলিশ খোঁজ চালায়। রাস্তার নাকাগুলোকেও সতর্ক করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি