ভাই-বোনের ভিক্ষের উপার্জন বন্ধ, কেউ নিচ্ছে না খবর

কলাপাড়া শহরে ভিক্ষাবৃত্তি করে দু’বেলা-দু’মুঠো অন্নের যোগান দিতেন মোঃ আঃ রশিদ হাওলাদার( ৭০) ও তার বড় বোন মোসাঃ জয়তুন বিবি (৭৫)।

প্রানসংহারি করোনার বিস্তার ও লক ডাউন ঘোষনায়, রশিদ ও জয়তুন বিবি শহরে ভিক্ষা করতে পারে না তাই নেই কোন উপার্জন। প্রতিবেশীর দেয়া খাবার খেয়ে কোন মতে চলে যায় তাদের দিন।

কিন্তু এখন আর চলে না। রশিদ এর আছে বড় বোনের মেয়ে কিন্তু তারাও দরিদ্র। তাদের সংসার চলে কোনে মতে। এখন পর্যন্ত কোন প্রকার ত্রান সহায়তা পায়নি।

রশিদ হাওলাদার অন্ধ, নেই স্ত্রী বা সন্তান, তার বড় বোন জয়তুন বিবির স্বামী বহু বছর আগে মারা গেছে। তার রয়েছে চার টি মেয়ে তাদের বিয়ে হয়ে গেছে অনেক আগে তাদের নুন আনতে পান্তা ফুরানো অবস্থা। দুই ভাই বোন মিলে কলাপাড়া পৌর শহর প্রায় ২৫ বছর ধরে বিক্ষেবৃত্তি করতেন । একটি ছোট্ট ঘরে থাকে তারা। বয়সের ভাড়ে পরে তারা অসুস্থ,
তাদের সব যেন ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। সরকারী ভাবে রশিদ হাওলাদারের প্রতিবন্ধি ভাতার একটি বই রয়েছে। আর জয়তুন বিবিরও রয়েছে বয়স্কভাতার বই। তারা ছয় মাস পর টাকা পায় । পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামের রাস্তার পাড়েই বসতি তাদের । গ্রামের সবাই চিনেন তাদেরকে । বুধবার সকালে ঘরে উঠে দেখা গেল, চৌকিতে ওগলা লাছা শুয়ে আছে রশিদ হাওলাদার । চৌকির উপর টানানো ময়লা মশারির একপাশ খোলা রয়েছে। যেন ভাগ্যের ওপর নিজেকে এ বয়সে ছেড়ে দিয়েছেন অসহায় মানুষটি। লকডাউনের পর থেকে উপার্জনহীন এ বৃদ্ধাদের পেটপুড়ে খাওয়া জোটেনি। আর চেয়ারম্যান মেম্বারের চোখেও পড়েনি এর অসহায়ত্ব। সরকার খাদ্য সহায়তা দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত জোটেনি তাদের ত্রান সহায়তা। কলাপাড়া পৌরশহর থেকে আট কিলোমিটার দুরে তাদের বাড়ী বুধবার সকালে রশিদ ও জয়তুন বিবির বসতঘরের খোঁজে গেলে হন্তদন্ত হয়ে কী করবেন দিশা পাচ্ছিলেন না। জানালেন এখন দরকার তার খাদ্য সহায়তা। করোনার কারনে ভিক্ষা করতে পারেনা এজন্য তাদের ঘরে খাবার নাই । এখন তার ভরসা বোনের মেয়ে তারা ও আবার দরিদ্র। কে এই বৃদ্ধাদের কাছে পৌছে দেবেন খাদ্য সহায়তা তা জানেন না তারা।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানালেন, তাদের নাম ঠিকনা নিয়ে আসলে তাদের বাড়িতে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর