যশোর অভয়নগরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

যশোর অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের নিজ বাড়িতে তোফাজ্জেল হোসেন সরদার ওরফে রুবেল(২৭)নামে এক যুবক তাঁর মায়ের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ বুধবার(০৮ই এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রুবেলের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। নিহত ব্যক্তি হলেন, অভয়নগর থানাধীন একতারপুর গ্রামের তালতলা এলাকার হোটেল ব্যবসায়ী ফারুক হোসেন সরদারের ছেলে।

নিহতের বাবা ফারুক হোসেন জানান,বুধবার দুপুরে রুবেল পরিবারের সঙ্গে দুপুরের খাবার শেষ করে নিজ ঘরে চলে যায়। বিকাল আনুমানিক ৫টার সময় রুবেলের মায়ের মোবাইল কল পেয়ে আমি বাড়িতে ছুটে যাই। বাড়িতে গিয়ে দেখি নিজ ঘরে আমার ছেলে রুবেল ওর মায়ের ওড়না গলায় পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

নামিয়ে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যায় পুলিশ এসে লাশ থানা হেফাজতে নিয়ে যায়।তিনি আরো বলেন,আমার ছেলে রুবেলের মাথায় সমস্যার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃতাজুল ইসলাম জানান,নিহত রুবেল নামে এক যুবকের লাশ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে।এই মৃত্যুতে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর