করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলাচল সীমিত করা হয়েছে। এতে নিম্ন-আয়ের মানুষরা বিপদে পড়েছেন। যারা দিন আনে দিন খায়- তারা সবচেয়ে বিপদে পড়েছেন।
এ সব মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে এবং শরীয়তপুর -৩ আসনের এমপি জনাব, আলহাজ্ব নাহিম রাজ্জাক এর নির্দেশ ক্রমে সার্বিক বিবেচনা করে দরিদ্র যেমন,চায়ের দোকান,অটো চালক,রিক্সা চালক,দিন মজুর এবং মধ্যবির্ত্তদের মাঝেও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা ছয়গাঁও ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ডের মেম্বার ও বাংলাদেশ আওয়ামীলীগ ছয়গাঁও ইউনিয়ন ছাত্রলীগেরর সভাপতি মো.রুহুল আমিন ওঝার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ( ৮এপ্রিল ) বিকাল সাড়ে ৪টার দিকে ছয়গাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৩শ টি পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, সাবান, পিয়াঁজ,আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন হতদরিদ্রদের হাতে তুলে দেয়া হয়।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে, ফকিঁর চাঁন মন্দিরের সভাপতি শ্রী কাজল চন্দ্র মন্ডল,ছয়গাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি নিপু পালোয়ান,ছয়গাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক বাচ্ছু পালোয়ান, ছয়গাঁও ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাহাঙ্গীর ওঝা প্রমূখ।
কেএ/বার্তাবাজার