করোনা প্রতিরোধে ধামরাইবাসীকে সচেতন করতে ইউএনও’র অভিযান

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বাজার স্থিতিশীলে নির্ধারিত মূল্যে পণ্যের দাম রাখার ব্যাপারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করছে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও গ্রামগঞ্জে এসংক্রান্ত অভিযান চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার কালামপুর বাজার এবং ধামরাই বাজারে গণসচেতনতা সৃষ্টিতে তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক বার্তা ও পৌঁছে দেন তিনি।

এসময় মোহাম্মদ সামিউল হক জানান, কোনো ব্যবসায়ী অযথা পণ্যের দাম বেশি রাখতে পারবেন না। যদি কেউ বেশী দামে বিক্রী করেন তবে তার বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধামরাইয়ে পর্যায়ক্রমে পাঁচ হাজারের অধিক উপার্জন বঞ্চিত মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর