প্রাণঘাতী করোনাভাইরাসের রোগী পাওয়ায় পুরান ঢাকায় ১৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এর মধ্যে বংশালে ৯টি ও লালবাগে ৬টি বাড়ি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার এ পদক্ষেপ নেয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে লালবাগ ও বংশাল থানা পুলিশ। এর আগে গতকালও (মঙ্গলবার) চকবাজারের দুটি গলি লকডাউন করা হয়।
বংশাল থানার ওসি শাহীন ফকির বলেন, আলী নেকীর দেউরীর মসজিদ কমিটির এক নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীরও জ্বর রয়েছে। এ জন্য ওই এলাকার ৯টি ভবন লকডাউন করা হয়েছে।
অন্যদিকে লালবাগ এলাকায় এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সেখানের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস