সমাজপতিরা লকডাউনে অসহায়রা বাজার টাউনে

আজ রাত প্রায় ৮.৩০মিনিট। উত্তরার জসিম উদ্দিন মোড় সংলগ্নে দাঁড়িয়ে আছে কয়েকজন নারী। জানতে চাইলাম, কেনদাঁড়িয়ে? সোজা উত্তর, খাবারের জন্য। কে খাবার দেয়? পুলিশ। দুপুরেও দিছে। রাতেও দিবে।

সোহাগী ৯/১০বছরের একটি শিশু। সারাদিন কিছুই খায়নি। মুখটা মলিন। শুন্যতা আর হাহাকার। তবুও লাফিয়ে লাফিয়ে চলছেএদিকসেদিক। সাংবাদিক দেখে এগিয়ে আসে। লজ্জারাঙ্গা শুকনো মুখে বললো- তার সারাদিন না খেয়ে থাকার নির্মম বর্ণনা।

আনার কলি (৩৬) খায়নি সারাদিন। কখন পুলিশ এসে একটু খাবার দিবে, সেই আশায় দাঁড়িয়ে আছে। জানতে চাইলাম, কতনং ওয়ার্ডে থাকেন? জানালো- ৪৯, ৫০নং ওয়ার্ডের বাসিন্দা তারা। এলাকার কমিশনার থাকলে কোনদিন জোটেনি ত্রাণ কপালে।তিনি জানালেন- কাউন্সিলর ভোটার আইডি কার্ড দেখে ত্রাণ বিতরণ করে শুনেছি। তবে আমরা কোনদিন পাইনি।

আরেক বয়স্কমহিলা জানালেন- কয়েকদিন আগে ভোটার আইডির কপি ও মোবাইল নং নিয়ে গেছে কাউন্সিলরের লোকজন। কিন্তু এখনোকিছুই পাননি। তার হাতের ভোটার আইডি কার্ডের কপি দেখিয়ে বললেন- ভোটার আইডির কপি জমা নেয়, কিন্তু খাবার দেয় না।তিনি আরো বলেন- ভোটার ছাড়া কি অন্য লোকজন খায় না, এলাকার ভোটার না হলে কি ত্রাণ পাবেনা? এটা কোন দেশেরআইন।

আনার কলি, খায়নি সারাদিন। কখন পুলিশ এসে একটু খাবার দিবে, সেইআশায় দাঁড়িয়ে আছে। জানতে চাইলাম, কত নং ওয়ার্ডে থাকেন? জানালো- ৪৯, ৫০নং ওয়ার্ডের বাসিন্দা তারা। এলাকারকমিশনার থাকলে কোনদিন জোটেনি ত্রাণ কপালে। তিনি জানালেন- কাউন্সিলর ভোটার আইডি কার্ড দেখে ত্রাণ বিতরণ করেশুনেছি। তবে আমরা কোনদিন পাইনি।

কয়েকদিন আগে ভোটার আইডির কপি ও মোবাইল নংনিয়ে গেছে কাউন্সিলরের লোকজন। কিন্তু এখনো কিছুই পাননি। তার হাতের ভোটার আইডি কার্ডের কপি দেখিয়ে বললেন- ভোটার আইডির কপি জমা নেয়, কিন্তু খাবার দেয় না। তিনি আরো বলেন- ভোটার ছাড়া কি অন্য লোকজন খায় না, এলাকারভোটার না হলে কি ত্রাণ পাবেনা? এটা কোন দেশের আইন।

এখনো শহরে এরকম হাজারো সোহাগি না খেয়ে থাকে। সমাজের বিত্তবানদের উচিত লক ডাউন থেকে একটু বেরিয়ে রাস্তারঅসহায় মানুষের পাশে দাঁড়ানো। তবে সকলেই প্রশংসা করেন পুলিশ বাহিনীর। বলেন- পুলিশ খাবার দিয়ে না গেলে আমরা নাখেয়ে মরতাম। তারা বাংলাদেশ পুলিশ বাহিনী ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে থাকেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর